মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন শাখার ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩.টায় দৌলতপুর উপজেলার খলসী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সভার আয়োজন করে ইউনিয়ন ছাত্রলীগ। দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো: নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস.এম আতোয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন,সাধারন সম্পাদক রাজিদুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আখিনুল ইসলাম চৌধুরী,খলসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি,শরিফুল ইসলাম সবুজ,রাকিব মোল্লা,সবুজ মৃধা,জি এম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয়,পারভেজ খান অর্নব,জাফর ইকবাল রিজভী,সোহেল রানা তরিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক,হাবিবুর রহমান রাজু,তাসিন আহাম্মেদ রিয়াজ,আকাশ আহাম্মেদ, উপ-দপ্তর সসম্পাদক -জুয়েল রানা সহ আরও অনেকেই।

Comments
No comments
Add a comment: