মানবিক গ্রুপ ফেনীয়ান এর মত-বিনিময় সভা অনুষ্ঠিত

মানবিক গ্রুপ ফেনীয়ান এর উদ্যোগে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাতে ফেনী শহরের একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ফেনী-২ আসনের রিক্সা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিবলু খান, ফেনী সরকারি কলেজ ছাত্র উন্2472;য়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন হৃদয়, মানবিক গ্রুপ ফেনীয়ানের সহ- সম্পাদক ফেরদৌস আক্তার, সদস্য সা'দ আল হামিদ, ইপন পাটোয়ারী, মারুফ, ইসরাত জাহান, ইসরাত জেবিন,শাহাদাত, সাকিল, শাহরিয়ার মজুমদার, আতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মানবিক কাজের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এবং ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন মানুষ হিসেবে অপর মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করা সর্বোত্তম কাজ। ফেনীর উন্নয়নে মানবিক গ্রুপ ফেনীয়ানের প্রতিটি সদস্যকে অবদান রাখতে হবে এবং বিশ্বের দরবারে ফেনীবাসীর মুখ উজ্জ্বল করতে হবে।তিনি প্রতিটি ভালো কাজে ও মানবিক উদ্যোগে সঙ্গে থাকার আশ্বাস দেন।

Comments
No comments
Add a comment: