মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু"পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত-৩ আহত-১২

মাদারীপুর থেকে মোঃ হেমায়েত হোসেন খান
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪


মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে খুনের চর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

নিহতরা হলেন, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার (৪০), তার ছেলে মারুফ শিকদার (১৮) ও একই গ্রামের রশিদ মৃধার ছেলে সিরাজুল মৃধা হয়েছে। নিহত মারুফ শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আক্তারের বসত ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। 

Advertisement
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নিজের পোড়া ঘর দেখতে গ্রামে আসেন ইউপি সদস্য আক্তার সিকদার। এ সময় সুমন চেয়ারম্যানের লোকজন আত্মার সিকদার গংদের উপরে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের সময় খুনের চর গ্রামের মতি শিকদারের ছেলে ইউপি সদস্য আক্তার সিকদার ঘটনাস্থলেই মারা যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল সহ বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইউপি সদস্যের ছেলে মারুফ সিকদার এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়,সিরাজুল মৃধা নামের এক জন।

এছাড়াও জানা যায়, নিহত আক্তার সিকদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন আহতদের মধ্যে ২ জন আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ,সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা কাজ করছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব নিয়োজিত রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন