মাদকের সঙ্গে জড়িতরা সুশীল সেজে আমাদের পেছনেই দাঁড়িয়ে থাকে

মোঃ আরিফ হোসেন ঢাকা বিভাগীয় প্রতিনিধি।
শনিবার, ২৯ অক্টোবর ২০২২
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মাদকের সঙ্গে জড়িতরা সুশীল সেজে আমাদের পেছনেই দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায় এমন ভান ধরে থাকি আমরা, ভানের ঠেলায় এমন সুশীল সাজি, ভালো মানুষ সাজি, কিন্তু দেখা যায় আমাদের পেছনে যে আছে সে কিন্তু মাদক বিক্রি করছে আমাদের এলাকায়। আমার শেল্টারে সে কিন্তু মাদকটা বিক্রি করতেছে এলাকায়। 

আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘মাদক যে খায় সে তো অসুস্থ। তাকে আমি ঘৃণা করি না। এতে আমি কষ্ট পাই। কারণ মাদক খাওয়ার চাইতে যে বিক্রি করতেছে সে বেশি অপরাধী। কেননা সে একটা ইবলিশ শয়তান।’

Advertisement
মাদকের কুফল বর্ণনা করতে গিয়ে শামীম ওসমান বলেন, ‘বেশ কয়েক বছর আগে মাদকের টাকার জন্য পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশি ঘুমের মধ্যে তার বাবা-মাকে জবাই করে হত্যা করেছিল। ওই মেয়েটা কি সুস্থ? সে তো সুস্থ ছিল না। কিন্তু যে মাদকটা দিয়েছে সে কিন্তু সুস্থ ছিল। তাই বলতে চাই এখানে আমরা যারা আছি সকলের একসঙ্গে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

নারায়গঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা প্রশাস মঞ্জুরুল হাফিজ, সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল এবং নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর সাহা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন