মাটিরাঙ্গা ফুটবল একাডেমির ভিন্নধর্মী আয়োজন: চড়ুইভাতি।

চারিদিকে শীতের আমেজ। নবীন অতিথির মতন দরজায় কড়া নেড়েছে হেমন্ত। রাতের বেলা হিম হিম শীতের আমেজ যেন সেই ইঙ্গিত দিয়ে দিচ্ছে। শরতের পরিষ্কার নীল আকাশ, সাদা কাশফুলের মেলাকে বিদায় দিয়ে প্রকৃতিতে হেমন্ত নিয়ে আসলো অন্যরকম আবহ। রাতের বেলা টিপটিপ করে ঝরছে কুয়াশার ফোঁটা। সবুজ ঘাস আর পিচঢালা রাস্তা চকচক করছে কুয়াশার চাদরে। বাতাসে নতুন ধানের গন্ধ। এবারের হেমন্তের শুরুর দিনগুলোয় বাড়তি আমেজে মেতে উঠেছে মাটিরাঙ্গা ফুটবল একাডেমির শিক্ষার্থীরা।
শনিবার (১০ ডিসেম্বর) মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে ভিন্নধর্মী চড়ুইভাতি এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে মাটিরাঙ্গা ফুটবল একাডেমির শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনের মধ্য দিয়ে মিলিত হন একাডেমির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
গান- আড্ডায় মুখরিত ছিল বনশ্রী বিদ্যানিকেতন স্কুল এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা ফুটবল একাডেমির সভাপতি ও সহকারী কোচ জুয়েল চাকমা, সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ হাসানুল হক পাটোয়ারী বাসরী সহ একাডেমির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।
একাডেমির এক শিক্ষার্থী বলেন, শিক্ষা জীবনে অনেক সময় আমরা হতাশায় নিমজ্জিত হয়ে থাকি এসব প্রোগ্রামের মাধ্যমে আমরা হতাশা কাটিয়ে উঠে নতুন উদ্যমে চলার অনুপ্রেরণা পাই।
মাটিরাঙ্গা একাডেমির সাধারণ সম্পাদক হাসানুল হক পাটোয়ারী বাসরী বলেন, আমিও একাডেমির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে অসাধারণ একটি আয়োজন। এ ধরণের আয়োজন মাটিরাঙ্গা ফুটবল একাডেমির সকল শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করেছে বলে আমি মনে করি।

Comments
No comments
Add a comment: