মাইলস্টোন ট্র্যাজেডি: শোক বার্তা পাঠাল বার্সেলোনা
রাজধানীর দিয়াবাড়িতে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে সোমবার (২১ জুলাই)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
ঢাকা থেকে বার্সেলোনা শহরের দূরত্ব ৮ হাজার কিলোমিটারেরও বেশি। তবে এত দূর থেকেও ঢাকার মানুষের আর্তনাদ তারা অনুভব করছে। তাইতো মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছে এফসি বার্সেলোনা।

চিঠিতে লিখা হয়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি এবং সমর্থন থাকবে।’
এমন মর্মান্তিক ঘটনায় মুহূর্তেই সারা দেশে নেমে আসে শোকের ছায়া। আর সবার মতো ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও এ ঘটনায় শোক জানিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফেও জানিয়েছে শোক। সেইসঙ্গে দেশের ক্রিকেটার, ফুটবলারদের প্রাই সবাই এ ঘটনায় শোক জানিয়েছেন। বিদেশি অনেক খেলোয়াড়রাও মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা বার্সেলোনা ফুটবল ক্লাবের বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃত একটি সমর্থক সংগঠন। এটি বাংলাদেশে ক্লাবটির ভাবমূর্তি রক্ষা ও নানা ধরনের কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে থাকে।

Comments
No comments
Add a comment: