মহেশপুর ওয়ার্ড আ'লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত।

চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আ'লীগের উদ্যেগে ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় মহেশপুর ১ নং সদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ'লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমান থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ।
সহ-সভাপতি ডা.মুজিবর রহমান থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ ,ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, সাংগঠনিক সম্পাদক লালমিয়া প্রামানিক, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রকিব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আকতার সরকার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সকলকে দ্বিধা-দ্বন্দ ভুলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য সকল তৃণমূলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

Comments
No comments
Add a comment: