মহান বিজয় দিবসে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে, প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. গোলাম রব্বানী, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, সদস্য মো. বিপুল ইসলাম আকাশ, মো. আশাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: