মসজিদের স্থান নিয়ে সংঘর্ষে ০১ জনের মৃত্যু, আটক বেশ কয়েকজন

রশিদুল ইসলাম প্রতিনিধি লালমনিরহাট
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী ইউনিয়নে মসজিদের চলমান কাজের সময় সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৬ টার পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়ালিয়ার রহমান (৭০) ইন্তেকাল করেন। এদিকে তার কয়েক ঘন্টা পর অভিযুক্ত প্রধান আসামী হামিদুল ইসলাম ছাড়া বাকি আসামীরা (জাহিদ, ফরিদ, জিহাদসহ বেশ কয়েকজন)  লালমনিরহাট কোর্টে আত্মসমর্পণ করলে কোর্ট তাদের গ্রেফতার করে হাজতে প্রেরণ করেন।

Advertisement
জানা যায়, গত ২১ ডিসেম্বর দুপুর বেলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামারেরহাট উফারমারা এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। আগের (উফারমারা বায়তুল আমান জামে মসজিদ) মসজিদের পাশে নতুন করে মসজিদ নির্মাণের সময় কথা কাটাকাটির এক পর্যায় ওয়ালিয়ারের ওপর মসজিদ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম তার দুই ভাই ফরিদ ও জাহিদসহ আরও বেশ কয়েকজন মিলে  অতর্কিত হামলা করে। ওয়ালিয়ারের মাথায় লাঙ্গল দিয়ে আঘাত করলে মাথা ফেটে মগজ বের হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ও পাটগ্রাম থানায় ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়। পরে সঙ্গে থাকা দুই ছেলে আবু আলম ও শাহ আলমসহ মোট ৩ জনকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওয়ালিয়ার ও তার ছেলে আবু আলমকে রংপুর হাসপাতালে পাঠানো হয়। ছয়দিন ধরে ওয়ালিয়ার রহমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চির বিদায় নিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন