মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার বাসায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা, আইনগত পদক্ষেপের ঘোষণা

মতলব উত্তর প্রতিনিধি
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫


চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী পুত্র ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার বাসায় সম্প্রতি জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ড. জালাল উদ্দিন ও তার অনুসারীরা।

তাকে না পেয়ে ফেসবুকে নানান অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে তানভীর হুদা ফেসবুকে বিস্তারিত বিবৃতি দিয়েছেন এবং নিজেই আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তানভীর হুদা জানিয়েছেন, তিনি সাধারণত ফেসবুকে সারাদিন পোস্ট করেন না। কিন্তু এই ঘটনাটি ব্যক্তিগত আক্রমণমূলক হওয়ায় তিনি বিষয়টি শেয়ার করেছেন। তিনি জানান, ড. জালাল উদ্দিন সহ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ তার বাসায় এসেছিলেন। তবে তিনি তখন বাসায় উপস্থিত ছিলেন না, কারণ তার সন্তান অসুস্থ থাকায় তিনি স্ত্রীসহ সন্তানকে ইউনাইটেড হাসপাতালে দেখাতে গিয়েছিলেন।

তানভীর হুদা বলেন, আপনি আমার বাসায় হঠাৎ দুপুর ১২:৩০ টায় আসবেন এবং আমাকে উপস্থিত থাকতে হবে, এমন নিয়ম কোথায় আছে? আমার বাসায় আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করা উচিত ছিল। তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে বাসায় প্রবেশের চেষ্টা এবং ছবি ও ভিডিও তোলার ঘটনা তার এবং তার পরিবারের নিরাপত্তা ও মানসিক স্বস্তি বিঘ্নিত করেছে। তিনি অভিয

Advertisement
;োগ করেন, বাসায় উপস্থিত ছিলেন তার বৃদ্ধা মা, অথচ হঠাৎ করে কয়েকজন রাজনৈতিক কর্মী দরজায় হাজির হয়ে ছবি ও ভিডিও তুলেছেন। এতে পরিবারে ভীতি সৃষ্টি হয়েছে। তানভীর হুদা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের উচিত রাজনীতি মাঠে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, ব্যক্তিগত বাসা, পরিবারের নিরাপত্তা ও স্বস্তি ক্ষুণ্ণ করা নয়।  ঘটনার সঙ্গে যুক্ত সিকিউরিটি গার্ড আব্দুল্লা জানান, ড. জালাল উদ্দিনের সঙ্গে ৮–১০ জনের একটি দল বাসায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন।

তিনি ও অন্যান্য কর্মীরা তাদের বাধা দিলেও তারা সন্ত্রাসী আচরণ চালিয়ে রুম ও বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও করেছেন। বাধা দিলে গালমন্দ ও ধাক্কাধাক্কি করা হয়েছে।  এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, সামনের নির্বাচনী প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা দোষারোপের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার হতে পারে।  উল্লেখ্য, তানভীর হুদা নিজেই আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রবেশ, ভিডিও-ছবি তোলা এবং পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করা আইনত অপরাধ। এ বিষয়ে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।  স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেন, নির্বাচনী সময়ে ব্যক্তিগত বাসায় প্রবেশ, ভিডিও-ছবি তোলা এবং সামাজিক মাধ্যমে তা প্রচার করা রাজনৈতিক শিষ্টাচারের বিরুদ্ধ এবং আইনগত দৃষ্টিকোণ থেকে সমালোচনাযোগ্য।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন