মধুপুর সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনের প্রতিবাদ সভা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে মধুপুর সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনকে  ব্যাতিরেকে  জাতীয় সমবায় দিবস পালন করায় প্রতিবাদ সভা করেছেন মধুপুর উপজেলা সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশন।

সারা দেশের ন্যায় মধুপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মধুপুরে সমবায় সমিতি ও সমবায় ফেডারেশনকে না জানিয়ে সমবায় দিবস পালনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে্ছেন সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশনের  নেতৃবৃন্দ।

শনিবার(৪ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা সমবায় ফেডারেশনের কার্যালয়ে এ প্রতিবাদ জানান মধুপুর উপজেলা সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় তারা জানান প্রতিবছর জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আমাদেরকে সাথে  নিয়ে আলোচনার মাধ্যমে এ  দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু এ বছর সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আমাদেরকে না জানিয়ে সুকৌশলে দিবসটি পালন করেছেন বলে জানা যায়। এতে করে সকল সমবায়ীদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ মধুপুর উপজেলার সকল সমবায় সমিতি ও সমবায় ফেডারেশন নিজ কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। 

Advertisement
এ প্রতিবাদ সভায় এ হীন কর্মকান্ডের জন্য মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলামের অপসারণের জোর দাবী জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সহ-সভাপতি মোঃ আঃ করিম,সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সম্পাদক শাহজাহান আলী, আঃ মান্নান, কোষাধক্ষ মলয় কুমার, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, মহিলা সম্পাদিকা পারভীন আক্তার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, ক্রীড়া সম্পাদক মোঃ শাহআলম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য বিগত ৫১ তম জাতীয় সমবায় দিবস উপজেলার সকল সমবায়ীদের অর্থায়নে উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় দেড় লক্ষ টাকা অবশিষ্ঠ রয়ে যায়। প্রতি বছরের ন্যায় অনুষ্ঠান  সমন্বয়কারীগন উপজেলা সমবায় কর্মকর্তার নিকট আয় ব্যায়ের হিসাবের কথা উল্লেখ করলে তিনি হিসাব দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে তিনি হিসাব দিতে অস্বীকৃতি জানান। এবছর সমবায় দিবস উদযাপন উপলক্ষে আমাদেরকে না জানিয়ে সে নিজেই গোপনে কিছু কিছু সমিতি থেকে টাকা উত্তোলন করেছেন বলে জানা যায়। মুলত গত বছরের অবশিষ্ঠ টাকার হিসাব চাইতে গেলে তার সাথে  আমাদের দুরত্বের সৃষ্টি হয়। যে কারনে এবছর আমাদেরকে না জানিয়ে তিনি জাতীয় সমবায় দিবস পালন করছেন বলে জানা যায়। সমবায়ীদের বাদ দিয়ে সে কি ভাবে জাতীয় সমবায় দিবস পালন এবং কাদেরকে নিয়ে করলেন তা আমাদের বোধগম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার জন্য  উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান তারা।

এবিষয়ে মধুপুর  উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সহিত মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে না পাওয়ায় তার সহিত কথা বলা সম্ভব হয়নি।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন