মধুখালী পৌরসভার রাস্তার কাজের উদ্বোধন।

ফরিদপুরের মধুখালী পৌরসভা আধুনিকায়ন করার লক্ষে মধুখালী পৌরসভার প্রতিটি ওয়াডের রাস্তা ঘাট, কালভার্ট ধারাবাহিক ভাবে নির্মান করছেন, মধুখালীর জনপ্রিয় পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।
তারই ধারাবাহিকতায় পৌরসভার ৮ নং ওয়ার্ডে বনমালীদিয়া গ্রামের শাহ-হাবিব মাজার মসজিদ থেকে শুরু করে শাহ হাবিব মাদরাসা হয়ে ঢাকা খুলনা মহাসড়ক পর্যন্ত ইটের রাস্তাটি কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে। এতে নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ টাকা। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটিকার নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন মুসা, মধুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments
No comments
Add a comment: