মধুখালীত স্ত্রীর পরকিয়ায় বাবা- ছেলের আত্মহত্যা

হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর পরকীয়ার কারণে, বিষ পান করে মোঃ হান্নান শেখ (৪৫) ও তার দুই বছরের ছেলে আয়ানের নৃশংস মৃত্যু হয়েছে। মধুখালী পৌরসভার মেছঢ়দিয়া গ্রামের আকুব্বর শেখের বড় ছেলে হান্নান শেখ।

একাধিক সূত্রে জানা যায় গত ২২ শে ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার রাতে বাবা তার ছেলেকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেন। বিষয়টি আশে পাশের লোকজন বুঝতে পেরে শুক্রবার সকালে দুজনকে অচেতন অবস্থায় ঘর থেকে বের করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিলে, প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঢাকা নেওয়ার পথেই শিশু আয়ান মৃত্যু বরণ করে। গতকাল মঙ্গলবার হান্নানকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হলে গভীর রাতে হান্নান মৃত্যু বরণ করেন। ২৮ ডিসেম্বর বুধবার সকালে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ এস আই সান্টু দেব এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে তদন্ত করছেন বলে জানান। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 
Advertisement

বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা যায় হান্নান শেখ, তিন বছর পূর্বে মধুখালী নিখরিয়া গ্রামের সুফিয়া নামের এক মহিলাকে বিবাহ করে। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। গত ২-৩ মাস পূর্বে সুফিয়া দুই বছরের শিশু সন্তানকে রেখে পরকীয়ার করে হান্নানকে ছেড়ে অন্যথায় চলে যায়। শিশু বাচ্চা নিয়ে হান্নান পড়ে বিপাকে, বাচ্চাকে খাওয়াতে পড়াতে সমস্যা সমস্যা সৃষ্টি হয়।হান্নান সুফিয়াকে ফিরিয়ে আনতে একাধিকবার সুফিয়ার বাবার বাড়ি গিয়ে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। উপায় না পেয়ে রাগে,অপমানে, অপদস্ত হয়ে শিশু বাচ্চাকে নিয়ে অবশেষে বিষ পান করে। 

হান্নানের পরিবারের লোকজন বলে দুই বছরের শিশু আয়ান হাসপাতলে দুইদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন খবর পেয়েও পাষণ্ড মা সুফিয়া তাকে একবার ও দেখতে আসেনি। সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসী।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন