মতলব উত্তর শ্মশানের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

সফিকুল ইসলাম রানা।
সোমবার, ২১ অক্টোবর ২০২৪



চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চতপুর গ্রামে শ্মশানের জায়গায় রান্নাঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গনেশ মালি বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিতপুর গ্রামের গনেস মালি এবং গোবিন্দ কান্তদের সাথে পূর্ব থেকে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদী গোবিন্দ কান্তদের পরিবার গনেস মালিদের পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি ধমকী দিয়ে আসছে। বিবাদীদের সাথে বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে স্থানীয়ভাবে একাদিকবার সালিশ বৈঠক করিলেও বিবাদীরা বিচার সালিশের তোয়াক্কা না করে নিজেদের মর্জিমত চলাফেরা করে। বর্তমানে উক্ত বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে। বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত প্রায় এক বছর পূর্বে বিবাদী পক্ষের লোকজন বাদীপক্ষের পারিবারিক শ্মশান সংলগ্ন নালিশী সম্পত্তিতে জোরপূর্বক রান্না ঘর নির্মান করে ভোগ দখল রয়েছে।
Advertisement

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে বিবাদীদের রান্না ঘরের সাথে বাদীপক্ষের পারিবারিক শ্মশান পরিষ্কার পরিছন্ন করিতে গেলে বিবাদীরা বাধা প্রদান করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে শ্মশানের পাশে একচালা লাড়কী রাখার ঘর ভাংচুর করে।
গনেস মালি জানান, বিবাদী গোবিন্দ কান্ত ও তার পরিবারের লোকজন আমার বাবা মৃত হরি মোহন মালির শ্মশানের জায়গায় জোর করে পাক নির্মাণ করে। আমরা আমার বাবার শ্মশান দেখাশোনা করতে গেলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অসাধ আচরণ করেন। তাদের সাথে আমাদের পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বাটোয়ারা মামলায় অলরেডি আমরা একটা রায় ও পেয়েছি।
এ বিষয়ে গোবিন্দ কান্ত জানান, বিএস মূলে এই জমির মালিক আমরা। এখন তারা জোর জুলুম করে আমাদের জায়গা দখল করে নিতে চাচ্ছে। সঠিক বিচারের দাবিতে আমরাও মতলব উত্তর থানায় অভিযোগ করেছি। এখন আইনানুগ ভাবে যা সিদ্ধান্ত হয় তাই আমরা মেনে নিব।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন