মতলব উত্তরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

মতলব উত্তর উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (৭জানুয়ারী) মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন করে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ'র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামের সন্ঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, বদরপুর আজিমীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান।
Advertisement

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ,  বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ ক্রীড়া অনুষ্ঠানে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

চলমান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রিকেট, গোলক নিক্ষেপ, দড়ি লাফ, ভলিবল, ব্যাডমিন্টন, এবং অ্যাথলেটিকস—এই ছয়টি ইভেন্টে অংশ নেয়। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবান প্রজন্ম গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন