মতলব উত্তরে ৪৪তম বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা ।
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

‘জ্ঞানের দ্বীপে চলব পথ, অলিম্পিয়ার্ডের এই শপথ’ স্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড-২০২২ এর ফিতা কেটে উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. শামসুল আলম। 

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো তারা মাথায় ধারন করেছে, কিভাবে জৈব সার তৈরি করতে হয়, কিভাবে পানি থেকে হাইড্রোজেন গ্যাস আলাদা করে সেটা ব্যাবহার করা যায়, সৌর বিদ্যুৎ এর ব্যবহার এই বিভিন্ন বিষয়গুলো হাতে কলমে পড়ার চেষ্টা করে তারা বাস্তবে তৈরি করেছে, এই মেলাটি একটি সময়োপযোগী মেলা। হাতে কলমে শিক্ষার ব্যাবহারিক ভাবে কিভাবে ব্যাবহার করা যায় তা এই মেলার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে, এই মেলাটা বইয়ের বাইরে একটি বিনোদনমূলক প্রচেষ্টা।

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি আরো বলেন,দেশের অর্থনীতির উন্নয়নে গবেষণায় জোর দিতে হবে। সরকার গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিজ্ঞান চর্চাকে শক্তিশালী করতে হবে।
Advertisement

তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে এখনকার শিশু-কিশোর শিক্ষার্থী যোগ্য হয়ে গড়ে উঠবে এবং দক্ষভাবে দেশের নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে আমরা কাজ করতে পারলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে; নইলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, শিক্ষার্থী মেহেরীন বিনতে মেহেরীন, শিক্ষার্থী রিয়াদ বেপারী। 

অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৪৫ বিদ্যালয় অংশ গ্রহণ করেন, অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেক স্কুল ও কলেজকে শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন