মতলব উত্তরে সুবিধা বঞ্চিত ও এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩



চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে'। একই সাথে দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সরকার।

রবিবার সকালে মতলব উত্তরে নিজ বাড়ি নাউরীতে আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির নিজ অর্থায়নে সুবিধা বঞ্চিত ও বিভিন্ন এতিমখানার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন।
তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে আওয়ামী লীগ। শুধু সরকারিভাবেই নয়, দলীয় এবং ব্যক্তিগতভাবেও মানুষের জন্য কাজ করা হচ্ছে। সাংসদ নুরুল আমিন রুহুল বলেছেন, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যুদ্ধের সময় মা-বোনদের ইজ্জত নিয়েছে। গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করে, মিথ্যা কথা বলে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
Advertisement

তিনি বলেন, সরকার বলেছে আপনারা ভোটের মাধ্যমে আসেন। এদেশের মানুষ যাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন তারাই ক্ষমতায় আসবেন। কিন্তু বিএনপি-জামায়াত ভোটে বিশ্বাসী না। সংসদ সদস্য বলেন, দেশের মানুষকে খুন করে, আগুনে পুড়িয়ে, দেশের ভেতর বিশৃঙ্খলা করে গণতন্ত্রকে নস্যাৎ করে পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। নির্বাচনে জেতার জন্য মানুষের দ্বারে না গিয়ে আন্দোলনের নামে দেশের মানুষদের পুড়িয়ে মারছে তারা।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, দশানী মাদসারার সুপার মাওলানা মো. হাবিব উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন