মতলব উত্তরে সরকারি সোলার লাইট প্রকল্পে বিপর্যয় : দুই শতাধিক লাইট অকেজো, জনদুর্ভোগ চরমে।

সফিকুল ইসলাম রানা,
বুধবার, ০৭ মে ২০২৫

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সরকারি অর্থায়নে স্থাপিত সোলার স্ট্রিট লাইটগুলোর অধিকাংশই বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কসংলগ্ন এলাকায় স্থাপিত এসব সোলার লাইটের প্রায় ২০০টিরও বেশি এখন আর আলো দেয় না। দিনের পর দিন পড়ে থাকা এই অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে উপজেলার ছেংগারচর বাজার, হানিরপাড়, ইসলামাবাদ, আবুরকান্দি, বাবুবাজার, কলাকান্দা, টরকী, লক্ষীপুর, দুর্গাপুর, কালির বাজার, সাদুল্লাপুর, ফরাজীকান্দি গ্রাম সহ ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ সোলার প্যানেলে ধুলো জমে আছে, অনেক জায়গায় ব্যাটারি চুরি হয়েছে বা খোলার ঢাকনাগুলো ভাঙা, লাইটের পোস্ট হেলে পড়েছে এবং খুঁটিসহ ভেঙে পড়ে আছে।

কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, “প্রথমে সরকার ভালো উদ্যোগ নিয়েছে ভেবে খুশি হয়েছিলাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই লাইটগুলো কাজ করা বন্ধ করে দেয়। এখন রাস্তাগুলো আবার অন্ধকার, চুরি-ছিনতাইয়ের ভয় বাড়ছে।”একই অভিযোগ করেন নতুন বাজারের  ব্যবসায়ী রনি সিকদার, “লাইট বসানোর পর কেউ আর খবর নেয় না। অনেক প্যানেল এখনো সূর্যের দিকে ঘোরানোই না। এটা টাকা নষ্ট ছাড়া কিছু না।”

ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাজিমুদ্দিন বলেন, মতলব উত্তর থানা ভবনের সামনের রাস্তার খালে একটি সোলার লাইট ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন যাবত। দেখার কেউই নাই। 
Advertisement
মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু বলেন, “ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লোক দেখানো প্রকল্প চালিয়েছিল। এসব সোলার লাইট প্রকল্পের পেছনে কোটি কোটি টাকা খরচ করে জনগণের টাকায় লুটপাট করে নিয়ে গেছে। নিম্নমানের মালামাল দিয়ে কাজ করার কারনে লাইটগুলোর এ অবস্থা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেলিম খান বলেন, “২০২০-২১ অর্থবছর থেকে প্রকল্পটি বন্ধ রয়েছে। আর যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে লাইটগুলো স্থাপন করা হয়েছিল, তাদের চুক্তির মেয়াদ তিন বছর শেষ হয়ে গেছে। এখন এগুলো পুনরায় মেরামতের জন্য তালিকা তৈরি করে জেলা পর্যায়ে আবেদন পাঠিয়েছি। বরাদ্দ পাওয়াসাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “আমি নতুন দায়িত্বে এসেছি, এবং বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে অবগত হয়েছি। আমাদের মাঠপর্যায়ের টিম সোলার লাইটগুলোর অবস্থা পর্যালোচনা করছে। দ্রুত সংস্কার বা প্রতিস্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা চাই জনগণ প্রকৃত উপকার পাবে, সেজন্য স্বচ্ছতা ও কার্যকারিতা দুটোই নিশ্চিত করা হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত এসব লাইট সংস্কার না করলে রাতে চলাচলে ঝুঁকি বাড়বে। পাশাপাশি তারা চান, ভবিষ্যতে প্রকল্প গ্রহণের সময় মান নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হোক।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন