মতলব উত্তরে সরকারি রাস্তা পূর্ণনির্মাণে বাধা,ভোগান্তিতে এলাকাবাসী স্থানীয় প্রভাবশালীদের হুমকি-ধামকিতে স্থবির উন্নয়ন কাজ

সফিকুল ইসলাম রানা:
বুধবার, ১৩ আগষ্ট ২০২৫


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের ঠেটালিয়া কাঁঠালবাগান সংলগ্ন পূর্ব ফতেপুর মৌজায় সরকারি রাস্তা পূর্ণনির্মাণের কাজে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের বাধায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

রাস্তার মাঝখানে পিলারের বেড়া ও সুপারি গাছ লাগিয়ে উন্নয়ন কাজ বন্ধ করে রাখায় চরম অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।সরেজমিনে জানা যায়, ফতেপুর মৌজার সিএস ৩৬ দাগের হাল বিএস ১০১৮ দাগের জমির রাস্তার পশ্চিম পাশে আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদের বাড়ির সীমানার গাছ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়ে উভয় পক্ষই রাস্তা নির্মাণে সম্মত হন এবং কাজও শুরু হয়। কিন্তু হঠাৎ করে রাস্তা পাকা করার আগেই মৃত কাদের মুন্সীর ছেলে নেছার মুন্সী, মেজবা মুন্সী ও তাদের আত্মীয়-স্বজন রাস্তার মাঝখানে বেড়া দিয়ে সুপারি গাছ রোপণ করে কাজ বন্ধ করে দেন।আবুল কালাম আজাদ প্রবাসে থাকায় তার স্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ওনারা খুব উগ্র স্বভাবের। সামান্য কারণেই আমাদের বাড়ির লোকজনদের মারধর করতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। রাস্তা করতে হলে আমাদের গাছগাছালি কেটে সীমানা দিয়ে রাস্তা দিতে হবে বলে চাপ দিচ্ছে। না দিলে যেকোনো সময় হামলা বা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এ ঘটনায় গত &
Advertisement
#2535;২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দেন প্রবাসী আবুল কালামের স্ত্রী মোসা: বুলু আক্তার (৪৫)। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ৭ বছর আগে স্থানীয় সালিসি বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ ৮ ফুট করে জমি দিয়ে ১৬ ফুট চওড়া রাস্তা তৈরিতে সম্মত হয়। কিন্তু পরবর্তীতে বিবাদীরা ২ ফুট রাস্তা দখল করে গাছ লাগায়। সম্প্রতি সরকারি টেন্ডার অনুযায়ী ১৪ ফুট রাস্তা পাকা করতে গেলে তারা বাধা দেয় এবং আরও ২ ফুট জায়গা দাবি করে।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে তাদের দাবিকৃত জায়গা না দিলে জোরপূর্বক গাছ কেটে রাস্তা নেবে, প্রতিবাদ করলে খুন করে লাশ গুম করবে। এই ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছেন।

এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তা নির্মাণ একটি জনস্বার্থের কাজ। তাই দ্রুত প্রশাসনের উদ্যোগে বাধা অপসারণ করে কাজ শেষ করা জরুরি, নইলে দীর্ঘদিনের ভোগান্তি আরও বেড়ে যাবে।রাস্তার কাজের ঠিকাদার রিপন পাটোয়ারী বলেন, এই রাস্তাটির টেন্ডার হয়েছিল ২০২০ সালে। মামলা থাকায় এতদিন কাজ শুরু করতে পারিনি। এখন কাজ শুরু করলে তারা জোরপূর্বক বেড়া দিয়ে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। এতে আমার আর্থিক ক্ষতি হচ্ছে, তবুও এলাকার স্বার্থে কাজ করার চেষ্টা চালাচ্ছি।এলাকার ওয়ার্ড মেম্বার আলম হোসেন জানান, বর্তমানে কী কারণে কাজ বন্ধ আছে তা সঠিকভাবে জানি না। তবে এলাকাবাসী চান প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন