মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেড সহ গ্রেপ্তার ৪

সফিকুল ইসলাম রানা।
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪



চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাল্কহেড এবং একটি লোড ড্রেজারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ওলীপুর উপজেলার তবলপুর এলাকার আজিজ মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫০), একই এলাকার মৃত খয়বর আলীর ছেলে আতাউর রহমান (৪৫), মতলব উত্তর উপজেলার বালুচর গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে মো. খলিল, লক্ষ্মীপুর জেলার কামালনগর উপজেলার হাজির হাট এলাকার মো. আবু তাহেরের ছেলে মনির হোসেন (৩০)।

Advertisement
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক মো. মাহতাব উদ্দিন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, বৈধ অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, নদীর তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।

 তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি লোড ড্রেজার, ১টি বাল্কহেড আটক করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন