মতলব উত্তরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কৃষক'কে কুপিয়ে জখম

সফিকুল ইসলাম রানা।
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক কৃষককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার গজরা ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামে জসীম উদ্দীনের পরিত্যক্ত দোকানের সামনে পাকা রাস্তায় ঐ গ্রামের মৃত কেরামত আলী প্রধানের ছেলে কৃষক সুফি আলম (৩৮) কে কুপিয়ে মারাত্মক জখম করেন মাদক ব্যবসায়ীরা।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ও পুলিশের একটি টিম। জানা যায়, সুফি আলম রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে দোকানের দিকে যাচ্ছিল হঠাৎ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তার উপর। চিৎকারের আওয়াজ শুনে আশে-পাশে লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

Advertisement
সুফি আলমের স্ত্রী লিপি বেগম জানান, আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় নেশার টাকার জন্য হুমকি দিয়েছেন আমাদের গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জিহান প্রধান (২৫), মোবারক প্রধানের ছেলে তুহিন প্রধান (২২), মোহাম্মদ দেওয়ান  ছেলে আশরাফুল দেওয়ান (২৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্বামী খাবার খেয়ে দোকানের কাছে যাওয়ার সময় তারা হামলা চালায়। আমার স্বামী এখন মৃত্যু শয্যায়।

আমার একটি মেয়ে ১ বছর আগে মারা গেছে। এখন একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। আমি এখন অসহায়। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। গজরা ইউপি সদস্য মো. সফিকুর রহমান জানান, ইদানিং কৃষ্ণপুরে কিছু ছেলেপেলে সন্ধ্যার পরে সঙ্ঘবদ্ধভাবে আড্ডা দেয়। তাদের চাল চলন আচার-আচরণে সন্দেহ হলে বিষয়টি তাদের অভিভাবককে আমি জানিয়েছিলাম।

আজকের এই ঘটনাটি খুব দুঃখজনক। মতলব উত্তর থনার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি নেক্কারজনক। ঘটনার পর সাথে সাথে আমি সহ আমার একটি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন