মতলব উত্তরে মসজিদে শিশুদের তারাবি নামাজ পড়া নিয়ে মারধরের শিকার

সফিকুল ইসলাম রানা।
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামে শিশু বাচ্চাদের তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছে আয়াত আলী সরকার ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় আয়াত আলী সরকার বাদী হয়ে দুলাল সরকার’সহ ৪জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রামে শিশু বাচ্চাদের তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছে আয়াত আলী সরকার ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় আয়াত আলী সরকার বাদী হয়ে দুলাল সরকার’সহ ৪জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গতকাল রাত ৮.৩০মিনিটের সময় উপজেলার উত্তর রাঢ়ী কান্দি গ্রামের জামে মসজিদে তারাবি নামাজ পরা অবস্থায় শিশু বাচ্চারা মসজিদে খেলাধুলা ও উচ্চস্বরে কথা বলায় ঐ গ্রামের মৃত আমির সরকারের ছেলে দুলাল সরকার ক্ষিপ্ত হয়ে বাচ্চাদেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদের মসজিদ থেকে বের করে গেট বন্ধ করে দেন। এ বিষয়ে আয়াত আলী সরকার বিবাদী দুলাল সরকারকে বাচ্চাদের বিষয়ে বুঝানোর চেষ্টা করলে দুলাল সরকার আরো ক্ষিপ্ত হয়ে তার ছেলেদের নিয়ে আয়াত আলী সরকার ও তার লোকজনের উপর হামলা চালায়। ডাক চিৎকার শুরু হলে আয়াত আলী সরকারের বাড়ি থেকে মহিলা ঝগড়া বন্ধ করতে আসলে তাদের উপর হামলা চালায় দুলাল সরকার ও তার লোকজন। এতে ২জন আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। 
Advertisement
অভিযোগের বাদী আয়াত আলী সরকার জানান, বাচ্চার তারাবি নামাজের সময় মসজিদে পিছনের কাতারে দুষ্টামি করছিল। এসময় দুলাল সরকার বাচ্চাদের খারাপ ভাষায় গালমন্দ করে এবং তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়।

আমি দুলাল সরকারকে বুঝানোর চেষ্টা করলে আমাকে গালিগালাজ শুরু করে এক পর্যায়ে তার ছেলেদের সাথে নিয়ে আমার উপর হামলা চালায়। আমি ডাক চিৎকার দিলে আমার বাড়ি থেকে মহিলরা আসলে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এবং আমার নাতী বউ গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আমি থানায় অভিযোগ করেছি।
উত্তর রাঢ়ী কান্দি জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন জানান, তারাবি নামাজ ৮রাকাত শেষ হয়ার পরে পিছনে কাতারে হট্টগোল শুরু হয়। পরবর্তীতে নামাজ বন্ধ করে মসজিদের বাইরে এসে দেখি দুই গ্রুপের মারামারি। অভিযুক্ত দুলাল সরকার জানান, একটা তুচ্ছ ঘটনাকে এত বড় করবে তারা আসলে আগে ভাবিনি। মসজিদে নামাজের সময় বাচ্চার দুষ্টামি করালে আমি তাদেরকে নিষেধ করেছি। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা আমার সাথে খারাপ আচরণ করেছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন