মতলব উত্তরে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

সফিকুল ইসলাম রানা।
শুক্রবার, ০২ আগষ্ট ২০২৪

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ১নং ওয়ার্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। 

বুধবার গভীর রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম জোড়খালী গ্রামের মোঃ মালেক বেপারীর বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে সর্বত্র নিয়ে যায়।
ডাকাতরা নগদ টাকা স্বর্ণ অলংকার সহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। মো. মালেক বেপারীর স্ত্রী সালেহা বেগম জানান, আমার ছেলে মো. করিম ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। 
আমাদের পাশের বাড়ীর সোলায়মান নামে একটা ছেলে কয়েকদিন আগে আমাদের বাড়ী থেকে আধা কিলোমিটার দুর্রত্ব হবে একটা বাগানে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে। সেই আত্মহত্যার মামলায় নাকি আমার স্বামী ও বড় ছেলেকে আসামী করা হয়েছে। সে কারনে তারা বাড়ীতে থাকতে পারে না।এই সুযোগে যারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা বুধবার বিকেলে সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের বাড়ীর সামনে মিছিল দিয়েছে। আমি ও আমার ছেলের বউ বাড়ীতে থাকি আমরা খুব ভয়ে ছিলাম।আমাদের বিল্ড&
Advertisement
#2495;ং এর সামেন ২য় তলায় কাঁচের গ্লাস লাগানো সেখানে কোন লোহার জানালা ছিলো না, এ দিক দিয়েই ডাকাতরা ডুকে আমাদের কে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে ১১ ভরি স্বর্ন ছিলো ডয়ারে, আমার গলার চেইন ও কানের দুল, আমার ছেলের বউয়ের কানের দুল ও গলার চেইন নিয়ে যায়। আমরা চিৎকার করলে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

বুধবার রাতে কি হয়েছিলো এ বিষয়ে ছেংগারচর বাজারের ব্যবসায়ী মো. করিমের স্ত্রী নিপার কাছে জানতে চাইলে তিনি জানান, গভীর রাতে কেমন জানি একটা আওয়াজ হলো আমার ঘুম ভেঙে যায় আমি রুমেই ছিলাম হঠাৎ একদল ডাকাত হাতে চাপাতি,ছুরি, দাঁ, লোহার রড নিয়ে আমার রুমে প্রবেশ করে আমি কিছু বুজে ওঠার আগেই আমার গলায় ছুরি ধরে ও চাঁবি কোথায় টাকা-পয়সা কোথায় জানতে চায়, ডাক-চিৎকার দিলে মেরে ফেলবে। আমি ভয়ে চাঁবি দিয়ে দেই।ডাকাতরা আমার ও আমার শাশুড়ির গলার চেইন ও কানের জিনিস নিয়ে যায়।আমার স্বামী প্রতিদিন বাজার থেকে এসে ২টা প্লাস্টিকের ব্যাংকে ২হাজার করে রাখতো তাও নিয়ে যায়।রুমে থাকা নগদ টাকা, স্বর্নের বিভিন্ন রকমের অলংকার ও ৪২" স্মার্ট টিভি নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটা লোহার দা, ও তাদের একজোড়া জুতা রেখে গেছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, ডাকাতির ঘটনায় মতলব সার্কেল অফিসার খায়রুল কবির ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 



Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন