মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আ. হক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমামপুর মুন্সী বাড়ির কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের বীর সন্তান ও ষাটনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া (৮০) ইন্তেকাল করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চাঁদপুরের পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।বিউগলে করুন সুর বাজানো হয়।
Advertisement

এ সময় মতলব উত্তর থানার ওসি রবিউল হক, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ওবাইদুর রহমান টিপু'সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশ নেন।

ষাটনল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, আঃ হক মিয়ার মৃত্যুতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোক বার্তা জানানো হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আঃ হক মিয়া ষাটনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি জীবদ্দশায় সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন