মতলব উত্তরে বিএনপি নেতার হত্যাকারীরা এখন পদ-পদবীর দৌড়ে

সফিকুল ইসলাম রানা,
রবিবার, ১০ আগষ্ট ২০২৫



চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ছলিম উল্লাহ (লাভলু) হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পার হলেও বিচার কার্যক্রম এখনো পুরোপুরি শুরুই হয়নি।

কারন তিন বছরেও চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি। এ অবস্থায় নিহতের ছেলে মো. লাবিব আরেফিন প্রধান এক আবেগঘন ফেসবুক পোস্টে অভিযোগ তুলেছেন, বাবার হত্যার সাথে জড়িতরা এখন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পদ-পদবীর জন্য লবিং করছে।নিহত মো. ছলিম উল্লাহ (লাভলু) ছেলে লাবিব আরেফিন প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ও তাদের মদদে, তথাকথিত ভোটবিহীন জনপ্রতিনিধিদের কাছের লোক এবং বর্তমানে বিএনপি পরিচয় দেওয়া সন্ত্রাসীরা ২০২২ সালের ২ নভেম্বর রাতের আঁধারে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। সেই খুনিরা ও তাদের পরিবারের কিছু সদস্য এখন বিএনপির পদ-পদবি পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। তারা যদি পদে আসে, তাহলে আমি এবং এলাকার অন্যান্য বিএনপি পরিবারের সদস্যরা লজ্জা বোধ করব।

তিনি আরও সতর্ক করে বলেন, খুনি ও চাঁদাবাজ পরিবার ব্যতীত এই ইউনিয়নে শত শত সৎ ও ভালো পরিবারের সদস্য আছে। তাই খুনিদের পদ-পদবি, মিছিল, মিটিং ও সভা-সমাবেশে সুযোগ দিয়ে বিএনপিকে কলুষিত করা উচিত নয়।
Advertisement
লাবিব আরেফিন প্রধান তার পোস্টে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক মুদ্রা বিশেষজ্ঞ, চাঁদপুর-২ আসনের নেতা আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।২০২২ সালের ২ নভেম্বর সকালে ফতেহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দাতলী গ্রামের ইটের রাস্তার পাশ থেকে মো. ছলিম উল্লাহ (লাভলু)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাভলু মান্দারতলী গ্রামের আমির হোসেন মাস্টারের ছেলে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং হত্যার বিচার দাবিতে একাধিক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় মামলা হলেও পুলিশ তিন বছরেও আদালতে চার্জশিট দাখিল করতে পারেনি। ফলে দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি, যা ভুক্তভোগী পরিবারের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।পরিবারের অভিযোগ, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল এই হত্যায়, তারা রাজনৈতিক ছত্রছায়া পেয়ে যাচ্ছে। এখন তারা বিএনপির বিভিন্ন পদ-পদবি লাভের জন্য সক্রিয় হয়েছে, যা কেবল নিহত পরিবারের জন্য নয়, বরং সমগ্র বিএনপি সমর্থক জনতার কাছে উদ্বেগজনক।বর্তমান পরিস্থিতি তথ্য জানতে মামলার বাদী ও নিহত লাভলু মেম্বারের ভাই আহসান হাবীব নান্টু বলেন, তৎকালীন সরকারের আমলে স্থানীয় এমপির হস্তক্ষেপে মামলাটি তদন্তে কিছুটা বাধাগ্রস্ত হয়। আমরা পরে আদালতে আবেদন করে মামলাটি তদন্তের জন্য আবেদন করলে আদালত মামলাটি পিবিআই তে ন্যস্থ করে। 

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (পিবিআই)  মোঃ শাহজাহান বলেন, এই মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে উল্লেখযোগ্য কিছু এখনো বের করা সম্ভব হয়নি। এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে বিএনপির স্থানীয় সংগঠন ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন