মতলব উত্তরে ফ্রিজ-কাপ মিনি ফুটবলের জমকালো ফাইনালে চ্যাম্পিয়ন জোড়খালী একাদশ

সফিকুল ইসলাম রানা, মতলব প্রতিনিধি।
রবিবার, ২৯ জুন ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র মাঠে আজ (শনিবার, ২৮ জুন ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিজ-কাপ মিনি ফুটবল ফাইনাল খেলা-২০২৫”। ষাটনল লঞ্চঘাট কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিদ্বন্দ্বী দল—জোড়খালী একাদশ ও ষাটনল ফিরোজ একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে জোড়খালী একাদশ ৪-২ গোলে ষাটনল ফিরোজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হলে এ ধরনের আয়োজনকে উৎসাহিত করতে হবে। ষাটনলের ক্রীড়াপ্রেমী মানুষ এই আয়োজনের মাধ্যমে আবারও ঐক্যবদ্ধ হয়েছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমাদ খান। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক সম্প্রীতি ও স্বাস্থ্য সচেতনতারও মাধ্যম। রাজনৈতিক বিভক্তির ঊর্ধ্বে উঠে সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল। তিনি বলেন, মাঠে গড়া তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে। রাজনৈতিক অঙ্গনের বাইরেও এ ধরনের আয়োজন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে ষাটনল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ষাটনল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ সোহেল, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, ছেংগারচর পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুরনবী, যুবদল নেতা আক্তার হোসেন, ছাত্রদল নেতা রনি হোসেন, সিয়াম তাতী, লিটন তাতী প্রমুখ। 
মাঠজুড়ে দর্শকদের উল্লাস আর করতালিতে মুখর ছিল পুরো আয়োজন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হলে এলাকার তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ প্রজন্ম।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন