মতলব উত্তরে ধনাগোদা নদীতে ডুবে প্রাণ গেলো বৃদ্ধের

সফিকুল ইসলাম রানা।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোসল করতে গিয়ে ধনাগোদা নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ আব্দুল মান্নান (৬৯)। তিনি ওই ইউনিয়নের নয়াকান্দি (বেপারী বাড়ি) গ্রামের মৃত শাহ কালু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোঃ আব্দুল মান্নান গ্রামের পাশের ধনাগোদা-মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক বৃদ্ধা নারী তাকে গোসল করতে নামতে দেখলেও আর উঠতে দেখেননি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে পাননি।পরে বিষয়টি স্থানীয়রা বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দীর্ঘ
Advertisement
সময় চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে ডুবুরি দল খবর পেয়ে সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত মান্নান প্রতিদিনের মতো গোসল করতে গিয়েছিলেন। কিন্তু পানির স্রোতে পড়ে আর উঠতে পারেননি।এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে পানিতে ডুবে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।গ্রামের মানুষের ভাষ্যমতে, আব্দুল মান্নান শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন