মতলব উত্তরে দুর্নীতির বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সফিকুল ইসলাম রানা,মতলব প্রতিনিধি।
বুধবার, ১৩ আগষ্ট ২০২৫


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ আয়োজন করা হয়।দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স-আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা সামিয়া আফরিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নি
Advertisement
র্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, “দুর্নীতি রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ এবং মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাপছির বিল্লাহ, সরকারি পরিদর্শক অভিজিৎ দে এবং সহকারী অধ্যাপক ও গবেষক কামরুজ্জামান শিকদার। মডারেটর ছিলেন চাঁদপুর জেলার একাধিকবারের শ্রেষ্ঠ বিতার্কিক প্রভাষক রুবেল হোসেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে দুদক লোগো সম্বলিত ক্রেস্ট, সনদপত্র ও বই তুলে দেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন