মতলব উত্তরে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হানিরপাড় ইয়ংস্টার ক্লাব

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫


চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর টরকী ফুটবল ক্লাব আয়োজিত টিভি কাপ ডিকভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ ফাইনালে হানিরপাড় ইয়ংস্টার ক্লাব ২-০ গোলে তাতুয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহমেদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হলে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়ক হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করবে। খেলাধুলা একটি সামাজিক শক্তি, যা বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আশ্রাফুর রহমান বাবু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম মামুন।

সভাপতিত্ব করেন সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সাকিব। এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম পাভেল, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মহসিন মিয়া।

স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় দর্শকরা উপভোগ করেন চমৎকার ফুটবল প্রদর্শনী। খেলায় বিজয়ী হানিরপাড় ইয়ংস্টার ক্লাব এবং রানারআপ তাতুয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন