মতলব উত্তরে ঝড়-বৃষ্টিতে বজ্রপাত, মাছ ধরতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু,

সফিকুল ইসলাম রানা,
রবিবার, ০১ জুন ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলিফ (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ মে ২০২৫) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলিফ হাশিমপুর প্রধান বাড়ির বাসিন্দা কবির প্রধান ও আয়েশা বেগমের ছেলে। সে একটি দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলিফ বাড়ির প্রায় ২০০ গজ উত্তর পাশে একটি জমিতে মাছ ধরার জন্য জাল পাততে যায়। হঠাৎ করে শুরু হওয়া ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার নানী আরোফা বেগম ও প্রতিবেশী আনিসা বেগম তাকে জমিতে কাদা পানির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যান। তারা গিয়ে দেখেন, আলিফ নিস্তেজ হয়ে পড়ে আছে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আলিফকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা।
Advertisement

এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে আছি। বজ্রপাত প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং খোলা জায়গায় ঝড়-বৃষ্টির সময় যাওয়া থেকে বিরত থাকতে হবে।মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ও খোলা মাঠ বা জলাভূমি এড়িয়ে চলাই এই দুর্যোগ থেকে রক্ষার প্রধান উপায়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন