মতলব উত্তরে চোরাই গরু ও পিকআপসহ ২ চোর আটক

সফিকুল ইসলাম রানা।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোয়ালঘর থেকে চুরি হওয়া ২টি গরু, একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত অনুমান ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড রুহিতারপাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নাসির সরদারের (৬০) গোয়ালঘরে সঙ্গোপনে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা ২টি গরু নিয়ে যায়। গরু হারিয়ে নাছির সরদার আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোর অনুমান ৬টা ৩০ মিনিটে খবর আসে যে কুমিল্লার দাউদকান্দি থানার খালিশা এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে স্থানীয়রা। পরবর্তীতে নাছির উদ্দীন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ২টি শনাক্ত করেন এবং মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।

Advertisement
আটককৃতরা হলেন উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুর আলম (২৬)। তার বিরুদ্ধে মতলব উত্তর থানা সহ বিভিন্ন থানায় ৬টি মাদক ও চুরির মামলা রয়েছে। অন্যজন কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ ছিনাইকান্দি গ্রামের বারিক বেপারী ছেলে শেখ ফরিদ (৪৭)।

এ সময় তাদের কাছ থেকে ২টি গরু (একটি লাল রঙের, একটি কালো রঙের) ও একটি লাল রঙের মিনি পিকআপ (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১৭-৯২৬৩) উদ্ধার করা হয়েছে। নাছির সরদার বলেন, রাতের অন্ধকারে আমার গোয়ালঘর থেকে ২টা গরু চুরি করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর খবর পাই গরু দাউদকান্দিতে আটক আছে। আল্লাহর রহমত আর পুলিশের তৎপরতায় আমার গরু ফিরে পেয়েছি। পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধার করা হয়েছে। আটককৃত দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন