মতলব উত্তরে গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম

সফিকুল ইসলাম রানা।
শনিবার, ০৮ মার্চ ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ছেংগারচর পৌর এলাকায় কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আকরাম হোসেন (৭০) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৫) এবং তার কন্যা এ্যানি (২৩) বর্তমানে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ ঘটনায় আহত আকরাম হোসেনের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে কলাকান্দা গ্রামের শিপন মিয়াজী (৫০), ইমরান মিয়াজী, মো. আতিক (৫০) সহ ১২ জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করছেন। 

আহতদের ছেলে মো. সাহেদ বলেন, গতকাল দুপুরে আমাদের গ্রামের শিপন মিয়াজী, ইমরান মিয়াজী, হান্নান মিয়াজী, মো. আতিক আমাদের জমির গাছ কাটছিল। আমার বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে তারা লাঠি ও ছেনা দিয়ে আমার বাবাকে পিটানো ও কোপানো শুরু করে। পরবর্তীতে আমার মা ও ছোট বোনে তাকে রক্ষা করতে গেলে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে ছেনা দিয়ে দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবা মা ও ছোট বোনের ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাবার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে আমার মা-বাবা ও ছোট বোনে  মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। 
Advertisement

অভিযুক্ত মো. আতিক জানান, গাছ কাটা কে কেন্দ্র করে সামান্য মারামারি হয়েছে। শিপন কারো কথা শুনেনা। উগ্র মেজাজ নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী মো. সোহেল সরকার জানান, তাদের সীমানার গাছ কাটা কে কেন্দ্র করে শিপন মিয়াজী সহ তাদের লোকজন আকরাম হোসেন সহ তার স্ত্রী সন্তানের উপর অতর্কিত হামলা চালায়। আমি নিজে উপস্থিত থেকে হামলা বন্ধ করে আকরাম হোসেন ও তার স্ত্রী সন্তানকে হাসপাতালে পাঠিয়েছি।

মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশীদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে থানা পুলিশ এ গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন