মতলব উত্তরে গজরা ইউনিয়নে বিএনপি'র উঠান বৈঠক

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫


চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই মুহূর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন। পূর্ণ রাষ্ট্রগঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছেন। এটি হচ্ছে বাংলাদেশের পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্সিবাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তানভীর হুদা অভিযোগ করে বলেন, এক বছর আগে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। গত ১৭ বছর তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। এখনো বিদেশের মাটিতে বসে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল। হামলা, মামলা, নির্যাতন সহ্য করেও তৃণমূল নেতাকর্মীরা দল ছাড়েনি। তাই ক্ষমতায় এলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

Advertisement
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করুন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। তাই সাধারণ মানুষকে কষ্ট দেয়—এমন কোনো কাজ করা যাবে না। তৃণমূল পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি তাকেই দল মনোনয়ন দেবে। তবে মনে রাখবেন, তারেক রহমানের নির্দেশই আমার সিদ্ধান্ত। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে। অথচ নিজেরাই জানে না পিআর কী! সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে বরং জনগণের ভোটের ওপর আস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অত্যাবশ্যক। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই দফাগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।
উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলা উদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, বিএনপি নেতা আলী আরশাদ তপন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন মাষ্টার, ইউনিয়ন বিএনপির সদস্য মালু মিয়া এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির প্রমুখ। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন