মতলব উত্তরে খেলার অনুপযোগী মাঠ সংস্কার করলেন সাবেক খেলোয়াড়রা

সফিকুল ইসলাম রানা,মতলব প্রতিনিধি
বুধবার, ২০ নভেম্বর ২০২৪


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যবাহী খেলার মাঠটি ছিল দীর্ঘদিন ধরে বেহাল দশা ও খেলাধুলার অনুপযোগী। মাঠটি অনুপযোগী হওয়ায় খেলাধুলা করতে পারছে না বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা।এ অবস্থায় মাটির সংস্কারের উদ্যোগ নিলেন ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড় বৃন্দ। 

খোঁজ নিয়ে জানা যায়, ছেংগারচর পৌর এলাকায় একমাত্র খেলার মাঠ হচ্ছে এটি। এই মাঠের রয়েছে অনেক ঐতিহ্য। এখানে দেশের বহু নামিদামি খেলোয়াড়রা খেলে গিয়েছে। এখানে হয়েছে বড় বড় টুর্নামেন্টের খেলা। কিন্তু মাঠের বিভিন্ন দিকে গাড়ি পার্কিং, অস্থায়ী দোকান এবং প্রতি বছর কুরবানির ঈদে এ মাঠে বসে পশুর হাট।

যার কারনে মাঠটি হয়ে যায় খেলার অনুপযোগী। গত কোরবানি ঈদের পর থেকেই এই মাঠে সকল ধরনের খেলাধুলা বন্ধ ছিল। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পরে খেলার মাঠে সংস্কারের উদ্যোগ নেয় ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড়রা।

মাঠ সংস্কারের জন্য ছেংগারচর পৌরসভা দেওয়া হয় সামান্য বরাদ্দ। বরাদ্দের টাকা ও নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা নিয়ে মাঠটি সংস্কার শুরু করেছেন উদ্যোক্তারা।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে খেলার মাঠে গিয়ে দেখা যায় ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব, সাবেক খেলোয়াড় পলাশ সরকার,
Advertisement

ছেংগারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাবেক খেলোয়াড় মো. মিঠু, পৌর ছাত্রদল নেতা রোমান, তুষার, মারুফ, জুয়েল, রাব্বি’সহ ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠ সংস্কারের কাজ করে যাচ্ছেন। 

ছেংগারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না জানান, অনুপোযোগী খেলার মাঠটি উপযোগী করার জন্য আমরা ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্রিকেট খেলার জন্য পিস নির্মাণ, মাঠের চতুরদিকে ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই এই ঐতিহ্যবাহী মাঠটি আবার হয়ে উঠবে খেলার উপযোগী হিসেবে। 

সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম ও মো. রাজিব জানান, দীর্ঘদিন ধরে মাঠটি ছিলো খেলার অনুপোযোগী। তাই আমরা সাবেক খেলোয়াড়রা ও ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদের সদস্যরা মিলে মাঠটি সংস্কারের কাজ শুরু করি। এতে আমাদেরকে ছেংগারচর পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে সামান্য বরাদ্দ।

এবং মাঠটি সংস্কারের জন্য  আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও ফান্ডিং এর ব্যবস্থা করেছি। মাঠটি সংস্কারের পরই এ মাঠে একটি বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন