মতলব উত্তরে কালবেলার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সফিকুল ইসলাম রানা।
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দৈনিক কালবেলা ও দৈনিক আদি বাংলা’র প্রতিনিধি মমিনুল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলার সময় লাঠি সোটা, লোহার রড, দাড়ালো লোহার ছেনা ইত্যাদি দেশীয়  অস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক মমিনুল ইসলামকে হত্যা চেষ্টা করে হামলাকারীরা।
 
হামলায় শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম এবং উপর্যুপরি কিলঘুষি মারায় বুকে ও মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন ওই সাংবাদিক। এখন মুমূর্ষু অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে সাংবাদিক মমিনুল ইসলাম বাদি হয়ে মতলব উত্তর থানার একটি লিখিত অভিযোগ করেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০.৫০মিনিটের সময় পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার সময় মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড়স্থ উপজেলা ভূমি অফিস এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্যান্য পথচারীরা এসে নিয়ন্ত্রণ করে চিকিৎসার জন্য প্রেরণ করেন সাংবাদিক মমিনুল ইসলামকে। এমনকি তার ব্যবহৃত মোবাইল কেড়ে নেয় এবং মোটরসাইকেল ভাংচুর করে। ঘটনার পর থেকে নানাভাবে হুমকি অব্যাহত আছে। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতনের শিকার ওই সংবাদকর্মী।

Advertisement
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে দিকে উপজেলা পরিষদ মাঠ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান কভারেজ দিয়ে মোটন সাইকেল যোগে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ঘনিয়ারপাড় গ্রামের মৃত আ. গনি মোল্লার ছেলে মোঃ আমির হোসেন মোল্লা (৪৫), মৃত আ. মালেক মৃধার ছেলে মোঃ রাজিব মৃধা (২৮) ও মৃত জোহর আলী মোল্লার ছেলে মোঃ মিজান মোল্লা (৩৭)সহ তাদের সহযোগী ৬/৭জন লাঠি সোটা, লোহার রড, দাড়ালো লোহার ছেনা ইত্যাদি দেশীয় অস্ত্র হামলা করে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, হামলাকারীরা দীর্ঘদিন যাবত অজ্ঞাতনামা বিবাদীদের সাথে নিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চুরি-ডাকাতি করে আসছে। চুরি, ডাকাতিসহ মাদক বিক্রিবস্থায় একাধিকবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। তাদের ভয়ে এলাকার কোন লোক প্রতিবাদ করিতে সাহস পায় না। 

১০ নভেম্বর মিজান মোল্লাকে গরু চুরির ঘটনায় পুলিশ আটক করিলে, এই বিষয়ে আমার প্রকাশিত পত্রিকায় সংবাদ প্রকাশ করি। তাছাড়া আমির হোসেন মোল্লা ও মিজান মোল্লার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে, উক্ত ভিডিও আমি প্রকাশ করেছি, মিথ্যা সন্দেহ করে সকল হামলাকারী আমাকে প্রতিনিয়তই হুমকি ধমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে সর্ব্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সাংবাদিক মমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মতলব উত্তরের কর্মরত সাংবাদিকবৃন্দ।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন