মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ।

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মেহেদী হাসান। সীদ্ধান্তের পর বুধবার (৪ ডিসেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন তিনি।

মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, বিএনপি নেতা কাশেম বেপারী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সদস্য মো. মাসুদ রানা, কবির হোসেন, মো. আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিপলু, সমাজ সেবক আবুল হোসেন বেপারী, আবু মুছা প্রমুখ। 

Advertisement
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরে মো. মেহেদী হাসান বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর যে অর্পিত দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন তা অক্ষর অক্ষরে পালন করতে পারি।

এজন্য আমি আমার ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা কামনা করছি। আমি ইউনিয়ন পরিষদের সচিব, সকল সদস্য ও  স্টাফদের নিয়ে একটি মডেল ইউনিয়ন গঠন করার লক্ষে কাজ করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সততা ও আদর্শের সাথে পালন করতে পারি। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আমিনুল ইসলাম। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন