মতলব উত্তরে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতন

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মতলব উত্তরের ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা আক্তারকে নির্মমভাবে পিটিয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ শেখ সাদী। ঘটনার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, সামান্য শপথ বাক্য পাঠ না করাকে কেন্দ্র করে আমাদের সহপাঠী মালিহা আক্তারকে বেধড়ক মারধর করেন শিক্ষক শেখ সাদী। মালিহার পরিবার অভিযোগ করেছে, এই ঘটনার ফলে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হয়েছে।

ঘটনার তিন দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রীর অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসনিক স্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন অভিভাবক মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ে সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে দোষী শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Advertisement
ভুক্তভোগী শিক্ষার্থী মালিহা আক্তারের মা, যিনি নিজেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি বলেন, আমি একজন শিক্ষক হয়েও আজ নিজের মেয়ের জন্য বিচার চাইতে হচ্ছে, এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। আমি কখনো ভাবিনি, একটি স্কুলে এমন নির্যাতনের শিকার হতে পারে একটি মেয়ে, তাও শুধু শপথ বাক্য না করা জন্য! শিক্ষক যদি এমন করেন, তাহলে শিক্ষার্থীরা নিরাপত্তা পাবে কোথায়? আমি কোনো প্রতিশোধ চাই না, শুধু চাই—এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। যারা দোষী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হোক। শিক্ষকতা পেশা পবিত্র, সেটিকে কলঙ্কিত করার অধিকার কারো নেই।

এ বিষয়ে শিক্ষক মোহাম্মদ শেখ সাদী জানান, শপথ বাক্য পাঠ করানোর জন্য আমি শিক্ষার্থী মালিহাকে বলি, সে অসম্মতি প্রকাশ করলে আমি তাকে শাসন করি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি শুনেই সঙ্গে সঙ্গে খোঁজ নিতে শুরু করেছি। একজন শিক্ষক যদি শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করে থাকে, সেটি অবশ্যই তদন্তসাপেক্ষ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব সময় বলি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হতে, কারণ তারা আমাদের ভবিষ্যৎ। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এবং সত্যতা প্রমাণিত হলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন