মতলব উত্তরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত তৃনমূল নেতাকর্মীরা

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩


আজ ১৩ অক্টোবর শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ‘শান্তি ও উন্নয়নের সমাবেশ’ করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন এ সমাবেশের আয়োজন করছে।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিকালে ৩টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে মঞ্চ পরিদর্শন করেন তিনি। ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন বলেন, সমাবেশ সফলে সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে। মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা বর্তমান সরকারের নানান উন্নয়ন সর্ম্পকিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সহকারে মিছিল নিয়ে স্বতস্ফুর্ত সমাবেশে যোগ দেবেন বলেও জানান তিনি। ব্যানার, ফেস্টুন সহকারে স্থানীয় হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে স্বতস্ফূর্ত ভাবে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
Advertisement

এ উন্নয়ন ও শান্তি সমাবেশকে ঘিরে মতলব উত্তর উপজেলা ও ফতেপুর পশ্চিম আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সমাবেশকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে তৃনমূল নেতাকর্মীদের মাঝে। রাস্তার মোড়ে মোড়ে সাজানো হচ্ছে ব্যানার, ফেস্টুন, তোড়ন ও অসংখ্য গেইট। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে মতলব উত্তরের অলিগলি। নেতাকর্মীরা বর্ণিল সাজে সজ্জিত করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে তুলে ধরেছেন। অনুষ্ঠানস্থল থেকে আশপাশের এলাকাগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির ছবি শোভা পাচ্ছে। সাথে রয়েছে সরকারের নানান উন্নয়নের চিত্র।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।

Comments

No comments

Add a comment:

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ