মতলব উত্তরে আইসিডিডিআরবির জায়গা দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সফিকুল ইসলাম রানা।
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মতলব উত্তরের সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)–এর সটাকী বাজার শাখার ৫৬ শতাংশ জমি দখলমুক্ত করতে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সরকারি খাসজমির মতোই আইসিডিডিআরবির গবেষণা ও সেবামুখী কার্যক্রমের জন্য বরাদ্দ এ জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা দীর্ঘদিন ধরে দখল করে রাখে একটি চক্র। জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে। আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় আজকে সটাকী বাজারে আইসিডিডিআরবির জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো বাধা-বিঘ্নের সম্মুখীন হইনি। প্রশাসন এবং স্থানীয় জনগণ আন্তরিক÷

Advertisement
7;াবে সহযোগিতা করছেন। সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে তার প্রতিনিধি হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আইসিডিডিআরবির ৫৬ শতাংশ জায়গা ১৯৮২ সালে দাতা সংস্থা আইসিডিডিআরবিকে প্রদান করা হয় এবং সে সময় কার্যক্রম চলমান ছিল।

পরবর্তীতে কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেলে জায়গার কিছু অংশ বেদখল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন উচ্ছেদ মামলা রুজু করে এবং আমাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এলাকাবাসী এবং দাতা পরিবারের সদস্যরা সার্বিক সহযোগিতা করছেন। উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে আমরা আইসিডিডিআরবির হাতে স্থানটি বুঝিয়ে দেব। এ সময় আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র ফাইন্যান্স কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মতলব উত্তর থানা পুলিশ, আইসিডিডিআরবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ শেষে জমিটিকে আইসিডিডিআরবির নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান হওয়ায় এলাকার সৌন্দর্য ও সেবামূলক কার্যক্রম চালু রাখতে সুবিধা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন