মতলব উত্তরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সফিকুল ইসলাম রানা।
বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩



স্বাধীনতা বিরোধী, খুনি ও অগ্নি সন্ত্রাসীরা যেন আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তরে উপজেলায় দুঃস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণের মঞ্জুরির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নুরুল আমিন রুহুল উপরোক্ত কথাগুলো বলেন। নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগে হাল ধরার একমাত্র বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে আবির্ভূত হয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কোথায় ছিল, আর এখন কোথায় আছে? একবার ভেবে দেখলে অবশ্যই অকপটে স্বীকার করতে হবে, একমাত্র শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়াবার শক্তি সঞ্চয় ও হিম্মত প্রতিষ্ঠা।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছাড়া আর কোনও বিকল্প নেই উল্লেখ করে বলেন, আওয়ামী শাসনামলে যে উন্নয়ন ও সফলতা অর্জিত হয়েছে তা নজিরবিহীন। আজ সারা বিশ্ব বাংলাদেশের অগ্রযাত্রার বিস্মিত। একটি দরিদ্র দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ভিক্ষুকের হাত কর্মীর হাতে পরিণত হয়েছে। সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর সারা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছে। আইএমএফ ও বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রসংশায় পঞ্চমুখ। তারাও জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থে ও জনগণের সার্বিক কল্যাণে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।

Advertisement
তিনি বলেন, তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আপনারা জানেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালু করেন কিন্তু ২০২১ সালে আগুন সন্ত্রাসী বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালুর করে। মতলববাসীদের উদ্দেশ্য নুরুল আমিন রুহুল বলেন, তাই আগামী নির্বাচনে মতলব-গজারিয়া ঝুলন্ত ব্রিজ বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে মতলব উত্তর ও দক্ষিণ এলাকার জনপদে উন্নয়নের ছোয়া লেগেছে, দেশের বিভিন্ন দুর্যোগে সরকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম গ্রহন করেছে । এর ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে এর সুবিধা ভোগ করছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ মাষ্টার, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, ছেংগারচর পৌর কাউন্সিলর হারিছ খাঁন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, যুবলীগ নেতা ওমর খাঁন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন। এ সময় ৪০ জন দুঃস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণের জন্য মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন