মতলব উত্তরের মেঘনা নদী থেকে ১৩ ডাকাত আটক

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর মেঘনা নদী থেকে ১৩ জন নৌ ডাকাত সদস্যকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ ৷ মেঘনা নদীতে ডাকাতি হচ্ছে এমন সংবাদ পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে জলদস্যুদের আটক করা হয় ৷

আটককৃতরা হলো- সাব্বির মিজি (২৩), পিতা মোস্তফা মিজি, মহিউদ্দিন  সরকার,(৪১), পিতা চানমিয়া সরকার আল আমিন (২০), পিতা ফারুক গাজী, ইমরান (২২), পিতা শাহজালাল, ফিরোজ মিজি (২৬), পিতা সিরাজ মিজি, জীবন বেপারী (২০) পিতা জুলহাস বেপারী, আনেযার হোসেন (২৪), পিতা তোফায়েল আহমেদ, জহিরুল ইসলাম ( ২৭), পিতা  মেহাম্মদ বেপারী, আক্তার হোসেন (২২), পিতা  ইদ্রিস হাওলাদার, সাহিন মিয়া (২০), পিতা মোহাম্মদ বেপারী,সুজন বেপারী (২৭), পিতা  মজিবুল বেপারী, কাসেম বেপারী (২৪), পিতা বাসেদ বেপারী, সালাউদ্দিন (২৮) পিতা  আব্দুল হাওলাদার ৷ তাদের বাড়ি বিভিন্ন জেলা উপজেলায়। 

Advertisement
পুলিশ ও ডাকাতদের গোলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত সদস্য গুরুতর আহত হওয়ায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ডাকাতদের কাছ থেকে  ২৬ টি স্মার্টফোন ও ৩৩ টি বাটন মোবাইলসহ মোট ৫৯ টি মোবাইল ফোন, ১০ টি রামদা, ২ টি পাইপ গ্যান, ৪ টি ছুরি, ১ টি সাবল, ৪ রাউন্ড গুলি, ৬টি বোমা এবং নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ৷

অতিরিক্ত নৌ পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরও বলেন, এখলাছপুর এলাকায় এক দল ডাকাত ডাকাতি করছে বলে তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালানো হলে গোলাগুলি হয়। এক পর্যায়ে ডাকাতদের বোট সহ আটক করতে সক্ষম হই। পরে তাদের তল্লাশী করে মালামাল ও অস্ত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তাদের মধ্যে তিনজন একাধিক ডাকাতি মামলার আসামী। তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে বেড়ায়। এ অভিযান অব্যাহত থাকবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,  চাঁদপুর নৌপুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ তোফাজ্জেল হোসেন, মোহনপুর নৌ পুলিশ ষ্টেশনের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। মোঃ মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন