মতলবে সৎ মা ও সৎ ভাই-বোনদের নির্যাতনে অসহায় পরিবার, আদালতের দ্বারস্থ।

সফিকুল ইসলাম রানা, মতলব প্রতিনিধি :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামে সৎ মা ও সৎ ভাই-বোনদের নির্যাতনের শিকার হয়েছে এক অসহায় পরিবার। দীর্ঘদিন ধরে চলা মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে গিয়াসউদ্দিনের স্ত্রী খাদিজা বেগম চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে—ইমু মিয়াজী (২৬), আরমান মিয়াজী (২৪), তন্নী (২২), সৎ মা হেপী বেগম (৪৫), তাহমিনা (২২), এবং জিসান মল্লিক (৩৭) কে। 

মো. নাছির উদ্দীন মিয়াজীর প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর তার সংসারে থাকা তিন ছেলে ও এক মেয়ে একরকম অবহেলিত জীবন শুরু করেন। স্ত্রীর মৃত্যুর মাত্র ৩৩ দিনের মাথায় হেপী বেগমকে দ্বিতীয়বার বিয়ে করেন নাছির উদ্দীন। এরপর থেকেই প্রথম ঘরের সন্তানেরা সৎ মায়ের অবহেলা ও অত্যাচারের শিকার হন বলে অভিযোগ উঠেছে।

দ্বিতীয় সংসারে আরও চার ছেলে ও এক মেয়ে জন্ম নিলে পারিবারিক সম্প্রীতি ভেঙে পড়ে। প্রথম ঘরের বড় দুই ছেলে মহিউদ্দিন ও ফয়েজ প্রায় ২৮ বছর ধরে পিতার বাড়িতে যান না। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। গিয়াস উদ্দিনের স্ö
Advertisement
8;্রী খাদিজা বেগম বলেন, সৎ মা ও ভাই-বোনেরা আমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য নানাভাবে নির্যাতন করছে। ঘরে ঢুকতে বাধা, সন্তানদের ভয়ভীতি—সব মিলিয়ে আমাদের জীবন দুর্বিষহ। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা ন্যায়ের বিচার চাই।

প্রথম ঘরের দুই সন্তান মহিউদ্দিন ও ফয়েজ জানান, আমরা অনেক আগেই এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছি। আমাদের এতিমখানা পাঠিয়ে দিয়েছে। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকেই আমাদের প্রতি অবিচার শুরু হয়। ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি হয় যে আমরা আর ফিরে যেতে পারিনি। আমরা বড় ভাই গিয়াস উদ্দিনকে বলে এসেছি, যেমন করেই হোক তার অধিকার যেন সে আদায় করে।

তারা আরও বলেন, আজও আমাদের সেখানে ঠাঁই নেই। বাড়ি আমাদের, কিন্তু থাকার অধিকার নেই। প্রশাসনের উচিত এই বিষয়ের সঠিক তদন্ত করে নির্যাতিত পরিবারকে রক্ষা করা।

নাছির উদ্দীন জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সংসার সামলাতে আমাকে দ্রুত দ্বিতীয় বিয়ে করতে হয়। কিন্তু দ্বিতীয় স্ত্রী হেপীর কথায় পড়ে আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তার চাপে পড়েই প্রথম ঘরের সন্তানদের এতিমখানায় পাঠানো হয়। আমি আমার প্রথম ঘরের সন্তানদের ঠিক মতন দেখাশোনাও ভরণ পোষণ করতে পারিনি। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন