মতলবে তানভীর হুদা'র পথসভা ও গণ সংযোগ

সফিকুল ইসলাম রানা।
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, এবারের নির্বাচনে মানুষ একবার নিজের ভোট দেওয়ার জন্য ১৭ বছর অপেক্ষায় আছে।

সেই কাঙ্ক্ষিত ভোটের অধিকার তারা বহু বছর প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন কিভাবে ভোট চুরি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। নিজেদের ভোট নিজেরা দিতে পারেনি। এবার জনগণের হাতে সুযোগ এসেছে, আর সেই ভোটকে সামনে রেখে নানা মহল নতুন ষড়যন্ত্রে লিপ্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব দক্ষিণে পথসভায় ও গণ সংযোগে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। তানভীর হুদা দুপুর ২টা ৩০ মিনিটে মতলব টোল প্লাজায় গণসংযোগ শুরু করে, এরপর উপাদী দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার, উপাদী উত্তর ইউনিয়নের বহরি নেছার আড়ং নওগাঁ বাজার এবং সন্ধ্যায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও এলাকায় গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় নেতৃবৃন্দ পাঁচ শতাধিক মোটরসাইক নিয়ে শোভাযাত্রা করেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে। তাহলেই তারেক রহমানের নেতৃত্বে পথহারা বাংলাদেশ পথ ফিরে পাবে। মনোনয়ন প্রসঙ্গে তানভীর হুদা বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা সাধুবাদ জানাই। তবে এটাও পরিষ্কার করেছে এটি প্রাথমিক মনোনয়ন, চূড়ান্ত নয়। এখনো সুযোগ রয়েছে। আরও তদন্ত, যাচাই-বাছাই চলছে। জনগণ যে প্রার্থীকে পছন্দ করবে, তার হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে।

Advertisement

তিনি আরও যোগ করেন, চাঁদপুর-২ আসনের জনপ্রিয় নেতা আব্দুস শুক্কুর পাটোয়ারী ও অধ্যাপক ডা. মাহবুব আহমেদ শামীম মনোনয়ন রিভিউয়ের দাবি জানিয়েছে। নেতাকর্মীরাও জনগণকে সঙ্গে নিয়ে রিভিউ দাবি করেছে। আমাদের নেতা তারেক রহমান ভালো জানেন কার হাতে ধানের শীষ দিলে সহজে বিজয় নিশ্চিত হবে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তানভীর হুদা বলেন, সম্ভাব্য মনোনয়ন এবং চূড়ান্ত মনোনয়ন এ দু’টি ভিন্ন বিষয়। তাই এই ইস্যুতে কেউ যেন বিভ্রান্ত না হন। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে দলের শক্তি আরও সুসংগঠিত করুন। চাঁদপুর-২ আসন মনোনয়ন পূর্ণ বিবেচনায় রয়েছে।

আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে। এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব বিএনপির সাবেক সহসভাপতি কবির হোসেন খান, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা হান্নান লস্কর, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না প্রমুখ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন