মতলবে ইসলামী আন্দোলনের নির্বাচনী শোডাউনে হাতপাখা

সফিকুল ইসলাম রানা।
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, ৫৪ বছরে বাংলাদেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়াই আমাদের কাজ।

ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় এলে জুলুম-নির্যাতন, সন্ত্রাস, মাদক ও রাহাজানিমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারব এই লক্ষ্যেই আমরা কাজ করছি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মতলব উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের আয়োজনে শ্রীরায়েরচর ব্রিজ চত্বরে দিনব্যাপী নির্বাচনী শোডাউন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুফতি মানসুর আহমদ সাকী বলেন, মতলবে মানুষ এখনও তাদের মৌলিক অধিকার ফিরে পায়নি। এই এলাকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। ঢাকা থেকে মতলবের দূরত্ব খুব কম হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে অর্থনৈতিকভাবে এই অঞ্চল পিছিয়ে আছে। আমরা ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবো। তিনি আরও বলেন, কালীপুর থেকে ভবেরচর-গজারিয়া পর্যন্ত যে সেতুটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় আছে, আমরা নির্বাচিত হলে সেই সেতু বাস্তবায়ন করব। এতে ঢাকার সঙ্গে মতলবের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং মতলবের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

Advertisement

আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি জনগণের সাড়া প্রসঙ্গে ইসলামী যুব আন্দোলনের এই নেতা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা—ইসলামী শাসন প্রতিষ্ঠা। ৫৪ বছর অনেক দল, অনেক প্রতীক দেখেছে মানুষ, এখন তারা ইসলামকে চায়। সেই জায়গা থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মতলবের মানুষ দল-মত নির্বিশেষে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই তারা হাতপাখা বেছে নেবে।  মুফতি মানসুর আহমদ সাকী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিজয়ী হতে পারলে মতলবকে একটি শান্তিময়, নিরাপদ, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজে পরিণত করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, কেন্দ্রীয় নেতা শাহজাহান আল হাবিবী, মতলব উত্তর সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মুজাহিদ কমিটির সভাপতি আতাউল্লাহ, মহসিন পৌর সভাপতি গাজী এমদাদুল হক মানিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন