মতলবে আ.লীগের দেওয়া আগুনে পুড়লো কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়ি।

সফিকুল ইসলাম রানা।
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামীলীগ নেতাদের দেওয়া আগুনে পুড়লো কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮মার্চ) তারাবি নামাজের পর রাত ১০ টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। তার কিছুক্ষণ পর ঐ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এ সময় আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র। 

মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল কবির  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই ঘরের  ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 
Advertisement
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১দিকে বাড়ী থেকে ফোন করে জানায় আমার বাড়ীতে আগুন দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করি, তার সুত্রধরেই আওয়ামী লীগের দোষররা আমার বাড়ীতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করব।

এ ঘটনায় পড়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ পরিদর্শন করেন। 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন