ভোলায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ

ভোলার দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ। ঝুঁকি কম, তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষে ঝুঁকছেন কৃষকেরা। জেলা ৭টি উপজেলাতেই বেড়েছ আখ চাষের বাড়ছে।
দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসল চাষের মতো এ জেলাতে আখ চাষ এর পরিধি দিনে দিনে বেড়েই চলছে । আখ চাষে খচর কম ও লাভ ভালো হওয়া এই চাষের দিকে দিনে দিনে যুকছেন ভোলার কৃষকরা।জেলার চাহিদা মিটিয়ে রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলাতে ও রপ্তানি করা হয় এই আখ।
ভোলা সদর উপজেলা এর আখ চাষী আব্দুল বারেক জানান,আমি ২৪ শতাংশ জমিতে আক চাষ করি, প্রায় ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত। এতে ২৪ শতাংশ জমিতে আখ চাষে আমার খরচ হয় ৪০/৪৫ হাজার টাকা।বছর শেষে আমার বিক্রি হয় প্রায় ৭০ হাজার টাকা। ভালো আয় হয় তাই আমি এ আখ চাষ করি।
আখ চাষীরা আরো জানান,আখ চাষের জন্য প্রয়োজনীয় সার কীটনাশক এর দাম বৃদ্ধি পাওয়া কমে যাচ্ছে তাদের লোভ্যা অংশ। অন্য দিকে বেপারীরা জানান,গত বছর এর তুলনায় এ বছর আখের দাম বৃদ্ধি পেয়েছে। গতবছর প্রতিশত আখ ১,৫০০থেকে ২,৫০০ টাকা বিক্রি হয়েছে। এবছর যা প্রতিশত আখ বিক্রি হয় ৩ হাজার থেকে ৩ হাজার ৫শত টাকায়।
ভোলা জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর জানান,ভোলা জেলা আখ চাষের একটি সম্ভাবনাময় জেলা।অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে তুলনামূলকভাবে খরচ কম লাগে।ভোলা আখ চাষ এর জন্য উপযোগী ও আখ এ পোকার অক্রমন কম হয়। সম্প্রতি বছরগুলোতে আখ চাষ বেড়েই চলছে। এবছর জেলাতে আখ চাষ এর লক্ষ মাত্রা ধরা হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে।লক্ষ মাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৫৭০ হেক্টর জমিতে। বর্তমানে ফলনের যে অবস্থা তাতে আমারা মনে করি একটি ভালো ফলন তুলতে পারবো।

Comments
No comments
Add a comment: