ভোলায় ১৭ জন জেলে মাঝে উপকরন বিতরন

"নিরাপদ মাছে ভরবোদেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এ স্লোগান কে সামনে রেখে, ভোলার লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে১৭ জন জেলে মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপকরন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকারের সময়েই জেলেদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে জেলেরা এখন নদীতে নির্বিঘ্নে-নিরাপদে মাছ শিকার করতে পারছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ আরো অনেকে।

Comments
No comments
Add a comment: