ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ।

এছাড়াও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা সহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার , বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী সহ আরও অনেকে।

Comments
No comments
Add a comment: