ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এছাড়াও লালমোহন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন, লালমোহন থানা সহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুব উল আলম।

Comments
No comments
Add a comment: