ভোলায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

ভোলা প্রতিনিধি
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ভোলায় আন্তর্যাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্মেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। আরো বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন, দৌলতখান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, নারী নেত্রী হোসনে আরা চিনু, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম, নারী উদ্যেক্তা সাথী বেগম।এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন। তিনি বহু বই লিখে গেছেন। 
Advertisement

যা নারীদের এখোনো পথ দেখায়। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার আদায়ের ক্ষেত্রে বেগম রোকেয়া একটি মডেল। তাই আমাদের নারী সমাজকে মহিয়শী নারী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করতে হবে। সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে নারীদের আরো বেশি আত্বপ্রত্যয়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

পরে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এমন ৫ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন ও সদর উপজেলা পর্যায়ে ৫জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আন্তর্যাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন